শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

চবি শিক্ষার্থীর হাত পা কাটা লাশ উদ্ধার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
নৃশংসভাবে হত্যা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী। চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার সাগরতীরের কাশবন থেকে হাত ও পায়ের রগ কাটা শামীম মাকসুদ খান জয় (২৬) নামের চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শামীম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছিলেন। গত রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাশবনে তার মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়ে ছিলেন শামীম। সেদিকে মানুষজন কম যায়।

চিৎকার শুনে কয়েকজন এগিয়ে যায়, কিন্তু হাত-পা কাটা থাকায় তারা তাকে ধরেনি। এ সময় একজন ৯৯৯-এ কল করে। এরপর হালিশহর থানার পুলিশ গিয়ে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় লাশ সেখানে হস্তান্তর করে। তিনি আরও বলেন, ‘ঘটনার এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি শামীমের কাছে ঘটনা জানতে চেয়েছিলেন। তিনি ক্যামেরাও বের করেছিলেন ভিডিও করতে। শামীম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ক্যামেরা বন্ধ করলে শামীম বলেন, ঘটনা তিনি নিজেই করেছেন। ঘটনাস্থল থেকে একটি অ্যান্টিকাটার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »