শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে, আর ৩ রেড জোনে প্রবেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সেপাং, ১ অক্টোবর: গাজার জনগণের জন্য মানবিক সহায়তা ও আন্তর্জাতিক শান্তিকর্মী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) সফলভাবে আর৩ রেড জোনে প্রবেশ করেছে। এর ফলে কনভয়টি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার (এসএনসিসি)-এর মহাপরিচালক দাতুক ড. সানি আরাবি আবদুল আলিম আরাবি জানান, প্রথম জাহাজ সেউলে বুধবার (১ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে (মালয়েশিয়া সময়) রেড জোনে প্রবেশ করে।

তিনি বলেন, কোনো প্রতিবন্ধকতা না হলে জিএসএফ মিশন বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪টা ০৮ মিনিটে (মালয়েশিয়া সময়) অথবা গাজা সময় রাত ১১টা ০৮ মিনিটে আর২ রেড জোনে প্রবেশ করবে।

“আমরা এসএনসিসি থেকে এই জাহাজগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি এবং বোর্ডে থাকা সকলে যেন মানসিকভাবে দৃঢ় থাকতে পারেন সে জন্য নৈতিক সহায়তা দিচ্ছি,” তিনি সাংবাদিকদের বলেন।

ড. সানি আরও জানান, অংশগ্রহণকারীরা বর্তমানে প্রশিক্ষণ ও প্রস্তুতি পর্বে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে অতিরিক্ত যোগাযোগ করতে দেওয়া হয়নি, কারণ এতে কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

তিনি বলেন, “আমরা প্রার্থনা করি—আল্লাহর ইচ্ছায় এই ধাপগুলো বিজয়ের মাধ্যমে শেষ হবে। যেকোনো পরীক্ষার মধ্যেও আমরা সকল মালয়েশিয়ানকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানাই।”

আবহাওয়া অনুকূলে থাকলে এবং গতি বজায় থাকলে, জিএসএফ কনভয়টি আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে (মালয়েশিয়া সময়) বা গাজা সময় দুপুর ১টা ৩২ মিনিটে গাজার উপকূলে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

মানবিক ত্রাণবাহী এই ফ্লোটিলার লক্ষ্য হলো গাজার অবরোধ ভেঙে স্থানীয় জনগণের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং চলমান মানবিক সংকটে আন্তর্জাতিক সচেতনতা তৈরি করা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »