রিয়াদ, ১৩ আগস্ট : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। খবর সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
আলোচনায় গাজার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন পর্যালোচনা করা হয়। দুই নেতা আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের উত্তেজনা থামানো, সহিংসতার প্রভাব কমানো এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
গাজা ইস্যুর পাশাপাশি সৌদি আরব ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও তারা মতবিনিময় করেন বলে এসপিএ জানিয়েছে।