শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

গাজা ইস্যুতে আলোচনার সময় কেঁপে উঠেছে জাতিসংঘ সদর দপ্তর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাতিসংঘ সদর দপ্তর। শুক্রবার (৫ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় সেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আলোচনা চলছিল। শনিবার (০৬ এপ্রিল) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পনের মাত্রা কতটা জোরালো ছিল তা নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকা ক্যামেরায় ধরা পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ কম্পনের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, ভূমিকম্পের সময়ে সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জান্তি সোয়েরিপ্তো কথা বলছেন। ফিলিস্তিনের গাজা উপত্যাকা নিয়ে আলোচনার সময়ে হঠাৎ করে জাতিসংঘের ভবনটি কেঁপে ওঠে।

ভূমিকম্পের সময় তিনি কথা বলা বন্ধ করে দিলে পাশ থেকে কেউ মজার ছলে বলেন, আপনি মাটি কাঁপাচ্ছেন।

শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ জার্সিতে। তবে এ ভূমিকম্পের সময় কেউ আহত বা নিহত হননি। এছাড়া ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্সে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটির প্রভাব পুরো নিউইয়র্কে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা আমাদের টিম জানার চেষ্টা করছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »