শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

গাজায় হামলা অব্যাহত থাকলে ইসরায়েলে যে কোন কিছু ঘটতে পারে: ইরান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে দেশে ফিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজায় যদি ইসরায়েলের হামলা অব্যাহত থাকে এবং এ বিষয়ে কোনো রাজনৈতিক সমঝোতা না করা হয়, তাহলে পাল্টা আগাম পদক্ষেপ নিতে পারে প্রতিরোধ ফ্রন্ট।

তিনি বলেন, আঞ্চলিক সফরে বিভিন্ন দেশের সরকার ও প্রতিরোধ ফ্রন্টগুলোর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, তারা রাজনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চান। কিন্তু তা যদি সম্ভব না হয় এবং গাজাবাসীর ওপর যদি ইসরায়েলের পাশবিকতা অব্যাহত থাকে তাহলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে।

সোমবার (১৬ অক্টোবর) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর প্রেস টিভির।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যদি আমরা গাজা উপত্যকাকে রক্ষা না করি তাহলে আমাদেরকে একদিন নিজেদের শহরগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। এমন পরিস্থিতিতে যদি হিজবুল্লাহ আগাম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তাকে বৈরুতে ইসরায়েলি সেনাদের মোকাবিলা করতে হবে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, লেবাননের হিজবুল্লাহসহ সব প্রতিরোধ গ্রুপ তাদের সূক্ষ্ম বিবেচনায় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। প্রতিরোধ নেতারা ইহুদিবাদী ইসরায়েলকে যা খুশি তাই করার অনুমতি দেবেন না। তারা যেকোনো সময় আগাম হামলা চালিয়ে বসতে পারেন।

তিনি বলেন, জাতিসংঘ ইসরায়েলের লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে তেল আবিবের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। তখন একটি বিস্তৃত যুদ্ধ জেরুজালেম দখলদার ইসরায়েলের ভৌগলিক মানচিত্রকে বদলে দেবে।

তিনি আরও বলেন, আমেরিকা নিজে যখন ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করছে তখন সে অন্য পক্ষগুলো সংযম থাকার আহ্বান জানাতে পারে না। আমেরিকার পক্ষ থেকে এ ধরনের বার্তা পাঠানোর দিন শেষ হয়ে গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »