সেভ প্রেস 4 গাজা (SP4G), মালয়েশিয়ার মিডিয়া ক্লাব, অ্যাসোসিয়েশন, সাংবাদি ইউনিয়নের জোট কুয়ালালামপুরে মেরদেকার সামনে গাজায় প্রায় ৪২ জন সাংবাদিক নিহতর পাশাপাশি সমস্ত নিরীহ ফিলিস্তিনি শিশু হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় ২৬ টি সংবাদ সংস্থার ১০০ জনের বেশি সংবাদকর্মী প্রতিবাদ সমাবেশে করেছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা একমাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। প্রাথমিক অনুসন্ধান শেষে সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করা বৈশ্বিক এই সংস্থাটি এ তথ্য তুলে ধরেছে।
১৯৯২ সালে সিপিজে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সাংবাদিকরা এমন কঠিন পরিস্থিতির শিকার আর কখনোই হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন লেবাননের। আহত হয়েছে আরো নয় সাংবাদিক। নিখোঁজ রয়েছে তিনজন। গ্রেপ্তারের শিকার হয়েছে ১৩ জন সাংবাদিক।
ফিলিস্তিনের গাজায় হামাসের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার নামে এক মাস আগে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, এখন তা জাতিনিধনে দাঁড়িয়েছে। প্রায় ৪২ জন সাংবাদিক সহ নিহতের সংখ্যা ১১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে । সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। প্রতি তিনজন নিহতের একজন হয় শিশু অথবা নারী।
একটি জাতিগোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের নামে সাংবাদিকসহ নিরীহ মানুষ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ২৬টি সংবাদ সংস্থা , যার মধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট, গেরাকান মিডিয়া মেরডেকা, ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব মালয়েশিয়া, কেলাব ওয়ার্তাওয়ান কেএল এবং সেলাঙ্গর, কেলাব মিডিয়া প্রিমা, কেলাব মিডিয়া পুত্রজায়া এবং কেলাব মিডিয়া পাহাং।
গাজায় এবং এর জনগণকে ইসরায়েলের আরও আক্রমণ থেকে রক্ষা করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
SP4G প্রতিনিধি সাইরিয়ান নাফিস বলেছেন, তারা গাজা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার অবশিষ্ট জনসংখ্যাকে সাহায্য করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং তাৎক্ষণিক সাহায্যের সুবিধার্থে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে দাবি জানিয়েছেন।
জাতিসংঘের প্রধান গাজা বোমা হামলার সমালোচনা করেছেন, ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
আল-জাজিরা মালয়েশিয়ার ব্যুরো প্রধান বলেন, আমরা সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য ইসরায়েলের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতির দাবিতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস, আরব ও মধ্যপ্রাচ্য সাংবাদিক সমিতি এবং সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশন সহ প্রেস অ্যাসোসিয়েশনের সাথে যোগ দিএছি ৷
সাইরিয়ান বলেন, আমরা নিজেরাই অনিশ্চিত যে আমরা কতদিন নৃশংসতার মধ্যে বেঁচে থাকব ।
মালয়েশিয়ার মিডিয়ার কণ্ঠস্বর গাজায় আমাদের সহকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করার সাথে সাথে, ইসরায়েলের সামরিক এবং সরকার কর্তৃক সাংবাদিক এবং তাদের পরিবারকে টার্গেট করে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে SP4G তার জন্য তীব্র নিন্দা জানায়৷
সাইরিয়েন বলেন, রয়টার্সের ভিডিওগ্রাফার, ইসাম আবদুল্লাহ হামলায় প্রাণ হারিয়েছেন এবং ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এই ধরনের ঘটনাগুলি সংঘাতপূর্ণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের জরুরি প্রয়োজন বলে তুলে ধরেন ৷
ইসরায়েল যখন অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি সমর্থন দেয় এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, তখন আমাদের এ কথা জানাতে হবে যে ইসরায়েল যা করছে, তা আমাদের মূল্যবোধের পরিপন্থী। ইসরায়েল যাতে একতরফা ও বিনা বাধায় যা খুশি তা করতে না পারে, সে জন্য এই প্রকাশ্য কঠোর প্রতিবাদ করা প্রয়োজন।