শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরাইলের হাতে ২০৪ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল - ছবি : পার্সটুডে
গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল - ছবি : পার্সটুডে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর সেনারা আরো একজন সাংবাদিককে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরাইলের হাতে ২০৪ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন।

গাজার গণমাধ্যম কার্যালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের শেখ রেদোয়ান এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল-তালমাস শাহাদাতবরণ করেছেন। তিনি বার্তা সংস্থার সাফায় কাজ করতেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ফেডারেশন অফ জার্নালিস্ট, ফেডারেশন অফ আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইসরাইলের এই ধারাবাহিক অপরাধজ্ঞের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

ইসরাইলের বর্বর সেনাদের অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমের স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায় সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

গাজার গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে, তার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে দায়ী।

সূত্র : পার্সটুডে

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »