শিরোনাম :
SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive

খালেদা জিয়া এবং তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমোদন দেওয়া হয়। এরপর অক্টোবরের শুরুর দিকে আরেকটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়েছে। তবে ঠিক কোন দেশ থেকে এবং কোন মডেলের গাড়ি কেনা হবে, তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। দলীয় একটি সূত্র জানিয়েছে, জাপান থেকে গাড়ি আমদানির বিষয়ে আলোচনা চলছে।

বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে। খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে জনসংযোগে অংশ নেবেন। এ অবস্থায় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি সংগ্রহ করা হচ্ছে।”

এদিকে বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স চাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তবে এখনও সে আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »