শিরোনাম :
কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা কুয়ালালামপুরে প্রবাসীদের জন্য ঈদের বিশেষ আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট “মার্কিন ‘অবরোধ’ হুমকির মধ্যেও হরমুজ প্রণালী পার হলো ইরানি বন্দরের জাহাজ”

খালেদা জিয়ার কবরে পাকিস্তানের সিনিয়র মন্ত্রীর শ্রদ্ধা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ সফরে এসে বিএনপির সাবেক চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের সিনিয়র কেবিনেট মিনিস্টার আহসান ইকবাল। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) ঢাকা সফরে আসেন পাকিস্তানি এ মন্ত্রী। পরে তিনি খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আহসান ইকবাল লিখেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তার দলের নেত্রীও ছিলেন।

তিনি লেখেন, গণতন্ত্র সুসংবদ্ধ করতে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তার ভূমিকা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে তার ছেলের গণতান্ত্রিক সাফল্যের মধ্য দিয়ে, যিনি জনগণের প্রতি আস্থা এবং তার দূরদর্শিতার প্রতিফলন অব্যাহত রেখেছেন।

তিনি আরও লেখেন, বাংলাদেশ ও পাকিস্তান যৌথ আকাঙ্ক্ষা নিয়ে দুটি দেশ; ইতিহাস ও ভবিষ্যতের আশায় সংযুক্ত। আমরা অতীতকে সম্মানের সঙ্গে স্বীকার করি। বাণিজ্য, যুব, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »