শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

কোন মুহুর্তে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরান, যুদ্ধের প্রস্তুতির থাকার নির্দেশ কিমের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

অতীতে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার তার চেয়েও বেশি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরান। যে কোন মুহুর্তে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ক্ষেপনাস্ত্র। এমন পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন কিমও।

সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে এ নির্দেশ দেন উত্তর কোরিয়ার শাসক। কিমের এই নির্দেশের পর প্রশ্ন উঠেছে, তবে কি দ্রুত কোনো সংঘর্ষের ইঙ্গিত দিলেন কিম জং উন।

উত্তর কোরিয়ার নেতা বলেছেন, দেশের চারপাশের ভূরাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। এই অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশে সব চেয়ে বড় সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে এই মন্তব্য করেন তিনি।

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পুতিন সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়পর আশঙ্কা দেখা দিয়েছে। ইরান যাতে ইসরায়েলে হামলা না চালায় এজন্য বারবার সতর্ক করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সঙ্গ দিলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে আরান। এই পরিস্থিতিতে কিমের মন্তব্য হুমকি নাকি আগাম সতর্কতা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কিম জানিয়েছেন, যদি শত্রু বাহিনী উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়, সে ক্ষেত্রে কোনো রকম দ্বিধা না রেখেই শত্রুদের গুঁড়িয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক। সে জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কিম।

কিমের মন্তব্য তুলে ধরেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। কিম বলেছেন, “আন্তর্জাতিক পরিস্থিতি জটিল… দেশের চারদিকে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও অস্থিতিশীল।”

প্রসঙ্গত, গত মঙ্গলবারই সফলভাবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই অস্ত্র তাদের দ্রুত ও আরও শক্তিশালীভাবে প্রত্যাঘাতের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে বলেও জানান কিম।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »