শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

কৃষক দলের কর্মী হত্যার ঘটনায় নয়াপল্টনে বিএনপির শোক রালি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবির পদযাত্রায় হামলা চালিয়ে সজীব নামের কৃষক দলের কর্মী হত্যার ঘটনায় শোকর্যালি করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে এ শোকর্যালি করে দলটি। শোকর্যালি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল দিয়ে ইউটার্ন নিয়ে ফকিরাপুল হয়ে আবার দলটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোকর্যালির পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, যতই বাধা আসুক, এ দেশের জনগণকে আর থামানো যাবে না। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নেমে এসেছে। এই খুনি সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

তারা আরো বলেন, কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। এরা ভোট চোর, ভোট ডাকাত, ভোট লুণ্ঠনকারী। এরা হিরো আলমের সাথে ভোট করতে ভয় পায়। তাই হামলা চালিয়েছে।

তারা বলেন, এই সরকার যে আর ক্ষমতায় নেই তা জনগন বুঝতে পারছে। এমনি শেখ হাসিনাও বুঝতে পারছে। বুঝতে পারছে বলেই তারা তাদের ক্যাডার বাহিনী ও পুলিশলেলিয়ে দিয়ে হামলা চালিয়ে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায়। লক্ষ্মীপুরে আমাদের এক নেতাকে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সজীবের রক্ত বৃথা যাবে না। যেতে পারে না। কোনো শহীদের রক্তই বৃথা যাবে না।

বক্তারা বলেন, এ দেশ জনগণের বাংলাদেশ। এ দেশের প্রতিটি হত্যার বিচার হবে। এ সরকারকে বিদায় নিতেই হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার কৃষকদলের নেতা সজীব হত্যা প্রতিবাদে সারাদেশ ব্যাপী শোকর্যালি করছে বিএনপি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »