শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

কুয়েতে ঈদুল ফিতরের নামাজে বাংলায় খুতবা শুনেছেন প্রবাসীরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

প্রতিবারের মতো এবারের ঈদুল ফিতরের নামাজেও কুয়েতে বাংলা খুতবা শুনতে পারলেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন ১৪টি মসজিদে খতিবরা বাংলা খুতবা পড়ছেন বলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জানিয়েছে।

বুধবার (১০ এপ্রিল) কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ওইদিন দেশটির সব মসজিদে একযোগে ভোর ৫টা ৪৩ মিনিটে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

জানা গেছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ কয়েকটি জায়গায় এ খুতবা পাঠ করা হয়। ঈদের নামাজপরবর্তী এসব খুতবা পাঠ করেছেন ১৪ জন বাংলাদেশি খতিব।

কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য আবুল কাশেম জানান, ১৪টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হয়। এ তালিকায় রয়েছে কুয়েত সিটি, হাসাবিয়া, ফরওয়ানিয়া, মাহবুল্লাহ, কাবাদ, আমগারা, জাহরা সানাইয়া, আব্দালি, রুমাইছিয়া, সুলাইবিয়া, সালমি রোডের মসজিদ।

প্রতিবারের মতো কুয়েতে এবারও বাংলা খুতবার ব্যবস্থা করা হয়েছে জানতে পেরে খুশি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »