শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

কুয়ালালামপুর বিমানবন্দরে “কাউন্টার সেটিং” সিন্ডিকেটে জড়িত অভিযোগে ২৭ জন গ্রেপ্তার, অভিযানে নগদ টাকা ও স্বর্ণ জব্দ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কুয়ালালামপুর, ১১ সেপ্টেম্বর (pbn news): মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (MACC) দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মোট ২৭ জনকে রিমান্ডে নিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জনই আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশিদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই দেশে প্রবেশে সহায়তা করার জন্য ঘুষ লেনদেনে জড়িত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সেলাঙ্গর, মালাক্কা, কুয়ালালামপুর ও নেগ্রি সেমবিলানে একযোগে চালানো “অপস রেন্তাস” নামের অভিযানে তাদের আটক করা হয়।

শাহ আলম আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিক সুলায়মান ১৩ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে রয়েছেন চারজন আইন প্রয়োগকারী কর্মকর্তা, পাঁচজন কোম্পানির মালিক, একজন কোম্পানি ম্যানেজার ও তিনজন সাধারণ নাগরিক।

আয়্যার কেরোহ আদালতে ম্যাজিস্ট্রেট উসমান আবদ গানি তিনজন কর্মকর্তাকে চার দিনের রিমান্ড এবং আরও দুইজন কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

সেরেমবান আদালতের ম্যাজিস্ট্রেট সারা আফিকা জুলকিপলি আটজন কর্মকর্তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন, অন্যদিকে কুয়ালালামপুরে ম্যাজিস্ট্রেট এস. অরুণজোথি আরেকজন কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেন।

সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১৯ জন পুরুষ ও ৮ জন নারী, যাদের বয়স ২০ থেকে ৫০-এর মধ্যে। তারা বিদেশিদের অবৈধভাবে প্রবেশে সুবিধা দিতে ঘুষ গ্রহণ ও প্রদান করতেন বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানে MACC প্রায় দুই লক্ষ রিঙ্গিত নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, স্বর্ণবার, গাড়ি, মোটরসাইকেল, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ঘড়ি এবং মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া ৪০টি ব্যাংক হিসাব, যার মধ্যে ৩৪টি ব্যক্তিগত এবং ছয়টি কোম্পানির নামে, মোট এক মিলিয়নেরও বেশি রিঙ্গিত স্থগিত করা হয়েছে।

MACC-এর ডেপুটি চিফ কমিশনার (অপারেশনস) দাতুক আহমাদ খুসাইরি ইয়াহায়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি MACC আইন ২০০৯-এর ধারা ১৬ ও ১৭ এর অধীনে তদন্ত করা হচ্ছে।

এ পর্যন্ত মোট ৩০ জনকে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »