কুয়ালালামপুরে মাদকবিরোধী অভিযান, বিপুল মাদক জব্দ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বড় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করেছে দেশটির পুলিশ। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩৫ দশমিক ৬৩ মিলিয়ন রিঙ্গিত।

দেশটির পুলিশের মাদক অপরাধ তদন্ত বিভাগ (এনসিআইডি) জানায়, গত ২০ জুন ‘অপস হরিটাস’ নামে রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। বিভাগটির পরিচালক দাতুক হুসেইন ওমর খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন মালয়েশিয়ার নাগরিক ও একজন বিদেশি নারী। তাঁদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।

জানানো হয়, প্রথমে চেরাসের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। সেখান থেকে এমডিএমএ পাউডার ও এক্সট্যাসি ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে একটি গাড়িতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় এবং কেটামিন জব্দ করা হয়।

তদন্তের সূত্র ধরে পরে চেরাস বাহারুর একটি পরিত্যক্ত শিল্প কারখানায় অভিযান চালায় পুলিশ। কারখানাটি গোপন মাদক ল্যাব হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানানো হয়। সেখান থেকে এক্সট্যাসি, এমডিএমএ পাউডার ও তরল এমডিএমএ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি গত বছরের নভেম্বর থেকে সক্রিয় ছিল এবং স্থানীয় বাজারে সরবরাহের জন্য সিনথেটিক মাদক তৈরি করত। ঘটনায় তদন্ত চলছে। গ্রেপ্তার সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »