শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত ‘জুলাই অনির্বাণ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দেশে-বিদেশে সব বাংলাদেশিকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, শহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে উল্লেখ করেন।

শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »