শিরোনাম :
নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুয়ালালামপুরে টানেলে তিন যানবাহনের সংঘর্ষ, আহত ২

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান লোকে ইউ টানেলে বৃহস্পতিবার ভোরে দুটি ৩ টনের টো ট্রাক ও একটি পেরোদুয়া মাইভি গাড়ির মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় ভোর ৪টা ৮ মিনিটে এনজি ৯৯৯ জরুরি হটলাইনে দুর্ঘটনার খবর পেয়ে কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ (জেবিপিএম) ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়। জালান হাং তুয়াহ ও পুদু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে দুটি ফায়ার রেসকিউ টেন্ডার (এফআরটি), তিনটি র‌্যাপিড ইন্টারভেনশন মোটরসাইকেল (আরআইএম) এবং ১৬ জন অগ্নিনির্বাপক সদস্য উদ্ধার অভিযানে অংশ নেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পিবিকে-১ মোহদ ফাহবেল মোহদ ইয়াসিন জানান, দুর্ঘটনায় একটি গাড়ির ভেতরে ৩০ বছর বয়সী দুই ব্যক্তি আটকা পড়েন। অগ্নিনির্বাপক কর্মীরা ভোর ৪টা ৩৯ মিনিটে তাদের নিরাপদে উদ্ধার করেন।

আহতদের একজনের পায়ে আঘাত লেগেছে। অন্যজনের মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি একটি পা ভেঙে গেছে। তবে উদ্ধার হওয়ার সময় দুজনই সচেতন ছিলেন। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

ভোর ৫টা ৪২ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »