শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

কিয়েভে পরপর বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কতা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নগরবাসীকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

এএফপির এক প্রতিবেদক কিয়েভ থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোও পরে রাজধানীতে বিস্ফোরণের খবর নিশ্চিত করেন। তিনি জানান, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে। এর কিছুক্ষণ পর কিয়েভের ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই সময়ে রাশিয়ার রাজধানী মস্কোমুখী ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রুশ বাহিনী রাজধানীর দিকে অগ্রসর হওয়া প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের দূরপাল্লার হামলা আরও বেড়েছে। রুশ বাহিনী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করেছে। পাল্টা হিসেবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার হামলায় কোনো কোনো ক্ষেত্রে উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

নতুন করে কিয়েভ ও মস্কোমুখী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »