শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন তামিম ইকবাল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। এশিয়া কাপেও খেলবেন না তামিম।

অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দু’পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তামিম। সম্প্রতি দেখা দিয়েছে কোমরে ব্যথা। যে কারণে লন্ডনে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে দু’দিন আগে দেশে ফেরেন তিনি। চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর নিজ শহর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পর দিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। দেড় মাসের ছুটি নিয়ে সপরিবার চলে যান দুবাইয়ে। সেখান থেকেই লন্ডনে গিয়ে ডাক্তার দেখিয়ে গত সোমবার বিকেলে দেশে ফেরেন তামিম।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »