শিরোনাম :
মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা”

ওদের তো মাথাই নেই, বিএনপি কীভাবে নির্বাচনে আসবে : প্রধানমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

অগ্নিসন্ত্রাসীদের কেউ ভোট দেবে না, তাই বিএনপি ভোটে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কীভাবে নির্বাচনে আসবে। ওদের তো মাথাই নেই, শুধু একটা ধর আছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন তারা করবে কীভাবে। কারণ তারা নমিনেশন দেয়, একটা আসে লন্ডন থেকে, একটা আসে পল্টন থেকে, আরেকটা আসে গুলশান থেকে। যখন লন্ডনেরটা আসে, তখন পল্টনেরটা চলে যায়, যখন পল্টনেরটা আসে তখন গুলশানেরটা চলে যায়। এই করে সকালে একটা নির্বাচন দেয়, বিকেলে একটা নির্বাচন দেয়। শেষকালে পল্টনও গেল, লন্ডনও গেল, গুলশানও গেল

তিনি বলেন, প্রধানমন্ত্রী অবৈধ ক্ষমতা দখল করেই তাদের (বিএনপি) জন্ম। তাদের মানুষ বিশ্বাস করবে কীভাবে। মানুষের ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে তারা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখলকারীর পকেট থেকে আসেনি। আওয়ামী লীগকে কোনো দিনই উৎখাত করতে পারবে না, দমাতে পারবে না। যতই আঘাত আসুক, মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষা করে শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলা আওয়ামী লীগ।

তিনি বলেন, মানুষ পুড়িয়ে মারাই বিএনপির আন্দোলন। তাদের চরিত্র কখনো বদলাবে না। জনগণের মঙ্গলের কথা তারা চিন্তা করে না। ক্ষমতায় এসে তারা নানা অপকর্ম করেছে। এদের কাছে এখন বড় বড় কথা শুনতে হয় এটাই দুর্ভাগ্য।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি হরতাল-অবরোধ ডাকে, আর মানুষ পুড়িয়ে মারে। আন্দোলনের নামে কেন মানুষ পোড়ায় ও মৃত্যুর ফাঁদ তৈরি করে? মানুষকে তাদের এই প্রশ্ন করা উচিত।

তিনি বলেন, যারাই আগুন লাগাবে, রেললাইন উপড়ে ফেলবে, তাদের ধরিয়ে দিন। এসব চলতে পারে না। আগুন নিয়ে খেলা ভালো না। মানুষ এসব মেনে নেবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »