শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

এলআরটি–৩ আধুনিক গণপরিবহনে সরকারের অঙ্গীকারের প্রতিফলন: স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

শাহ আলম লাইন এলআরটি–৩ চালু হওয়াকে আধুনিক ও সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মাদানি সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

তিনি বলেন, ক্লাং ভ্যালির অন্যতম ব্যস্ত পরিবহন করিডোরে যানজট কমানো এবং মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করতেই নতুন এই রেললাইন চালু করা হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এলআরটি–৩ শুধু গণপরিবহনের সুযোগ বাড়াবে না, বরং যাতায়াতের সময় ও খরচ কমাতেও সহায়তা করবে। বিশেষ করে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান বা দৈনন্দিন কাজে যাতায়াতকারীরা এর সুবিধা পাবেন।

এছাড়া আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের গণপরিবহন নেটওয়ার্ক শক্তিশালী করতে এটি সরকারের একটি কৌশলগত বিনিয়োগ।

গত রোববার এলআরটি–৩ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, ২৯ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত শাহ আলম লাইন ও সংশ্লিষ্ট ফিডার বাসে বিনা ভাড়ায় যাতায়াত করা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান, শাহ আলম, ক্লাং, সুবাং ও এলআরটি–৩ রুটসংলগ্ন এলাকার বাসিন্দাদের এই সুযোগ কাজে লাগানোর। এই সময়ের মধ্যে মানুষ নতুন রেলসেবা বিনা খরচে ব্যবহার করে গণপরিবহনের সুবিধা সরাসরি অনুভব করতে পারবেন বলেও জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »