শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

এক লাখ টাকায় পাসপোর্ট সহ বিড়াল ‘ক্যান্ডি’র ইতালি যাত্রা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সজীব আহমেদ রিওন, ইতালি থেকে

মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’ অবশেষে পৌঁছেছে ইতালির রাজধানী রোমে। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা এই বিড়ালটিকে সঙ্গে নিতে নানা জটিল প্রক্রিয়া পেরিয়ে প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হয়েছে পরিবারটির।

গত বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা হয় ক্যান্ডি। বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পোষা প্রাণীর পাসপোর্ট, এমনকি ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্স সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই পরিবারের সঙ্গে বিদেশ যাত্রা শুরু করে সে।

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম ২০২১ সালে ১৫ হাজার টাকায় অনলাইনে কিনেছিলেন বিড়ালছানা ক্যান্ডিকে। এরপর থেকেই ক্যান্ডি হয়ে ওঠে পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। রিক্তার ছেলে স্বপ্নীল হাসান শিথিল বর্তমানে এইচএসসি পাস করেছেন, আর স্বামী আব্দুল হাই কর্মসূত্রে ইতালির রোমে অবস্থান করছেন। পুরো পরিবার সেখানে স্থায়ীভাবে যাওয়ায় প্রিয় ক্যান্ডিকে ফেলে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।

রিক্তা বেগম বলেন,আমরা যেভাবে ক্যান্ডিকে লালন করেছি, ও এখন আমাদের পরিবারেরই একজন। বাইরে গেলে ও খাওয়া বন্ধ করে দেয়। তাই ওকে ছাড়া আসা আমাদের পক্ষে অসম্ভব।

ছেলে স্বপ্নীল হাসান শিথিল বলেন,ক্যান্ডি আমাদের আনন্দের উৎস। ও ছাড়া ঘরটা ফাঁকা মনে হয়। তাই ওকে সঙ্গেই এনেছি।

স্বামী আব্দুল হাইও পরিবারের আবেগের কথা ভেবে ক্যান্ডিকে সঙ্গে আনার অনুমতি দেন।

বিড়ালটিকে বিমানে বহনের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী বিশেষ খাঁচায় প্রস্তুত করা হয়। বিমানের টিকিট বাবদ খরচ হয়েছে ৩৫০ মার্কিন ডলার (প্রায় ৪০ হাজার টাকা)।

পাশাপাশি পোষা প্রাণীর পাসপোর্ট, সরকারি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি), ট্রানজিট ক্লিয়ারেন্সসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মোট খরচ দাঁড়িয়েছে প্রায় এক লাখ টাকা।

সব ঝক্কি-ঝামেলা ও দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে অবশেষে প্রিয় ক্যান্ডিকে নিয়ে ইতালির মাটিতে পা রেখেছে মুন্সীগঞ্জের এই পরিবার।

মানুষ ও প্রাণীর ভালোবাসা যে সীমান্ত মানে না তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে মুন্সীগঞ্জের এই পোষা বিড়াল ‘ক্যান্ডি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »