শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

এক বছরে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৫০ হাজার মানুষ আত্মহত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড ৫০ হাজার মানুষ আত্মহত্যা করেছেন, যা এর আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। আজ শুক্রবার (১১ আগস্ট) দেশটির সরকারি তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে আত্মহত্যায় ৪৯ হাজার ৪৪৯ জন এবং ২০২১ সালে ৪৮ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি লাখে আত্মহত্যা করেছেন ১৪ দশমিক ৯ জন, যা ২০১৮ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। ২০১৮ সালে প্রতি লাখে মৃতের সংখ্যা ছিল ১৪ দশমিক ২ জন।

সিডিসির তথ্য থেকে দেখা যায়, ২০২২ সালে আত্মহত্যায় মৃতদের অর্ধেকের বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এ কাজ করেছেন।

এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা বলেন, ১০ জনের মধ্যে ৯ জন আমেরিকান মানসিক স্বাস্থ্য সংকটের ভোগার কথা জানিয়েছেন। আত্মহত্যায় মৃত্যু নিয়ে সিডিসির প্রতিবেদন থেকে এর প্রমাণ মেলে।

মানসিক স্বাস্থ্য সংকটের সময় অন্য মানুষের সহযোগিতা চাওয়াকে এখনো অনেকে দুর্বলতার লক্ষণ বলে মনে করেন বলেও যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »