শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

এএফসি চ্যালেঞ্জ লিগে লড়াই করতে কুয়েতে বসুন্ধরা কিংস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জিসান মাহমুদ, কুয়েত

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়েতে। বসুন্ধরা কিংস এই লিগের গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আগামী শনিবার কুয়েতেই শুরু হতে যাচ্ছে  এই খেলা। ৭ বিদেশি খেলোয়াড় নিয়ে ২১ অক্টোবর  মঙ্গলবার সন্ধ্যায়  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে কুয়েতে এসে পৌছেছে ৪৫ সদস্যের দল।

কুয়েতে পৌঁছানোর আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ইমেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ দূতাবাস কুয়েত,  বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত, এবং কুয়েত প্রবাসী বাংলাদেশী ফুটবল প্রেমীদের সংগঠন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত কে এই তথ্য জানিয়েছিল। কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের কে স্বাগত জানাতে প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীদের ঢল নামে।

২৫ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৪ টায় বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওমানের ক্লাব আল সিব। ২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লেবাননের ক্লাব আল আনসারের বিপক্ষে। ৩১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় শেষ ম্যাচটিতে বসুন্ধরা কিংস এর মোকাবেলা করবে প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত দলের সঙ্গে। দেশটির সোলবিয়া খাত এলাকায় জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে ম্যাচ ৩ টি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »