শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

এইচএসসি পরীক্ষায় ফেল: আত্নহত্যা করল শিক্ষার্থী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে মনিকা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মনিকা মুকসুদপুর কলেজের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে ইংরেজিতে ফেল করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

আজ সন্ধ্যায় নিজের ঘরের বাথরুমের ছাদের লোহার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।

পরে বাথরুমের দরজা ভেঙে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এইচএসসি পরীক্ষায় ফেল করায় হতাশা থেকেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »