শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

এআইভিত্তিক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে, ডিজিটাল মালয়েশিয়া অ্যাকশন প্ল্যান ২০৩০ চালু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও তথ্যনির্ভর অর্থনীতির যুগে দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে ‘ডিজিটাল মালয়েশিয়া অ্যাকশন প্ল্যান ২০৩০ (এমডি২০৩০)’ চালু করেছে মালয়েশিয়া সরকার। ‘টুওয়ার্ডস অ্যান এআই কান্ট্রি’ শিরোনামে নেওয়া এই জাতীয় কর্মপরিকল্পনার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়াকে একটি অন্তর্ভুক্তিমূলক এআইভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

সোমবার ডিজিটাল অর্থনীতি ও চতুর্থ শিল্পবিপ্লব–সংক্রান্ত কাউন্সিল অব ফোর নেশনস এর বৈঠকে সভাপতিত্ব শেষে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এতে আনোয়ার ইব্রাহিম বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতির বাস্তবতায় মালয়েশিয়াকে আরও প্রতিযোগিতামূলক ও সহনশীল ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিকল্পনার আওতায় নেওয়া প্রতিটি উদ্যোগ যেন সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতি সরাসরি উপকৃত হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দেন, সরকারি ডিজিটাল সেবার উন্নয়ন কার্যক্রম মালয়েশিয়ার ডিজিটাল মন্ত্রণালয়ের অধীনে সরকারি ডিজিটাল বিভাগ সমন্বয় করবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় তথ্যের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা, বাইরের সেবা প্রদানকারীর ওপর নির্ভরতা কমানো এবং সরকারি খাতের প্রযুক্তিগত দক্ষতা আরও জোরদার করা সম্ভব হবে।

এছাড়া আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করে বলেন, পুরো মাদানি সরকারের সমন্বিত প্রচেষ্টায় এমডি ২০৩০ মালয়েশিয়ার জন্য একটি রূপান্তরমূলক জাতীয় কর্মসূচিতে পরিণত হবে, যা সরকারি সেবা, প্রশাসনিক কার্যক্রম এবং দেশের উদ্ভাবনভিত্তিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার মনে করছে, এই পরিকল্পনা চালুর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিনির্ভর শীর্ষ ডিজিটাল অর্থনীতির দেশ হওয়ার পথে নতুন মাইলফলক স্পর্শ করল মালয়েশিয়া।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »