শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিলো গণঅধিকার পরিষদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
কথা বলছেন মোহাম্মদ রাশেদ খান
কথা বলছেন মোহাম্মদ রাশেদ খান

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে ছয় সদস্যের নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে নামের তালিকা দেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

এ সময় রাশেদ খান বলেন, ‘এবারের নির্বাচন কমিশন হতে হবে আন্তর্জাতিক মানের। নির্বাচনও হতে হবে পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। দলীয় লেজুড়বৃত্তি করা কাউকে বা অতীতে ছাত্ররাজনীতি করেছে বা আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হবে। এবারই শেষ রক্ত ও জীবন দান। এখন থেকে গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করতে হবে। কোনো দলের আনুগত্য নির্বাচন কমিশন করতে পারবে না।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন কমিশনার করা হয় না। আমরা এবার প্রস্তাব রাখছি অন্তত একজন শিক্ষককে নির্বাচন কমিশনার করা। দলগুলোর মধ্যে থেকে যে নামগুলো কমন তাদের গুরুত্ব দিতে হবে। এমন যেন না হয় যে, একটি গোষ্ঠী বা দল যে তালিকা দিয়েছে বা পূর্ব থেকেই নির্ধারিত ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। তাহলে কিন্তু মানবো না। আমরা চাই, একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ নির্বাচন কমিশন।’

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আরিফ তালুকদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »