শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ইসরায়েলে হামলার জন্য ইরানের শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। সম্ভাব্য হামলার জন্য দেশটি শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে।

আনাদুলু এজেন্সি এবিসি নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক প্রস্তুতির বিষয়ে নিশ্চিত। এ ব্যাপারে গভীরভাবে খোঁজ রাখা হচ্ছে।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবিসি নিউজকে জানান, পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে। এগুলো উন্নত যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত। যে কোনো ক্ষেপণাস্ত্রের আক্রমণ হলেও তা প্রতিরোধে সক্ষম। এ ছাড়া এসব থেকে এ অঞ্চলে অন্যান্য সামরিক তৎপরতার ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলায় সম্ভাব্য ব্যবহারের জন্য ১০০-এর বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে। যে কোনো সময় এ অস্ত্র ব্যবহার করা হতে পারে।

অন্য এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরাইলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরানের নেতারা।

এদিকে ইরান যেন ইসরায়েলে হামলা না করে এ জন্য বারবার সতর্ক করছে যুক্তরাষ্ট্র। এ জন্য কূটনৈতিক ও সামরিক তৎপরতাও চালাচ্ছে দেশটি।

এ উত্তেজনায় বেশ কয়েকটি দেশ প্রচ্ছন্নভাবে জড়িয়ে যাচ্ছে। সমানতালে বাড়ছে যুদ্ধের আশঙ্কা।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ইরান মূলত উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশা অনুযায়ী এবং চীনের সহযোগিতায় নিজেদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন করে যাচ্ছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ইরানের হাতে থাকা স্বল্প ও মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার, জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার, শাহাব-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০-১ হাজার কিলোমিটার, উন্নয়নাধীন এমাদ-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার ও উন্নয়নাধীন শেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আড়াই হাজার কিলোমিটার।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »