শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত করেছে উয়েফা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার হামলা-পাল্টা হামলায় ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। তাতে আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

রোববার (৮ অক্টোবর) উয়েফা এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে ইসরাইলের মধ্যে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে সেখানে ফুটবল ম্যাচ পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপাতত ম্যাচগুলো স্থগিত করা হলো, পরে ম্যাচগুলোর নতুন সূচি জানিয়ে দেওয়া হবে।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলের বিভিন্ন এলাকায় একযোগে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে। হামাসের নজিরবিহীন হামলার জেরে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। হামলায় গতকাল রোববার রাত ১টা পর্যন্ত অন্তত ৭০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

২০২৪ ইউরো বাছাইয়ে ১০ অক্টোবর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েলের। উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এ ছাড়া আগামী ১৫ অক্টোবর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইসরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।

২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইয়েও দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ১২ অক্টোবর ইসরায়েল-এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরায়েল-জার্মানি ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। আর ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »