শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসরায়েলের এইলাত বন্দরের ড্রোন হামলা চালিয়েছে ইরাকি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪

ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধী যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ)। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়েদান এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা এ হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধী যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝেমধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এ ছাড়া ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »