শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। তবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি বাহিনী বলছে, অস্ত্রধারী তিন সন্ত্রাসী সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি এম-১৬ রাইফেল, বন্দুক, কার্তুজ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাওয়া যায়।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো সদস্য আহত হননি।

ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এই সংঘাত বাড়ছে।

এ বছর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে অন্তত ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরায়েলি নিহত হয়েছেন।নিহতদের মধ্যে অসংখ্য বেসামরিক ব্যক্তি রয়েছেন। পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ অঞ্চলে ৪ লাখ ৯০ হাজার ইসরায়েলি বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »