শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইসরাইলে ব্যাপক হামলা করেছে হামাস ও হিজবুল্লাহ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

চলমান গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসরাইলে ব্যাপক হামলা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ইই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে সোমবার ভোরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর ভয়ঙ্কর রকেট। এতে অন্তত ১০ ইসরাইলি আহত হয়েছে।

 

হিজবুল্লাহর দাবি, তারা ‘ফাদি ১’ নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এর মধ্যে দু’টি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য পাঁচটি ইসরাইলের তিবেরিয়াস শহরে আঘাত হানে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে গত এক বছরে ৪১ হাজার ৯০৯ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ৯৭ হাজার ৩০৩ জন আহত হয়। আর হামাসের হামলায় ইসরাইলের ১১৩৯ জন নিহত হয়। এ সময় দুই শতাধিক ইসরাইলি হামাসের হাতে বন্দী হয়।

এদিকে, কাসাম ব্রিগেডস ও আল-কুদস যোদ্ধারা জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। তারা বলছে, এই সংঘর্ষে কয়েকজন ইসরাইলি সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »