শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইরানে আইএসের দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সশস্ত্র বিদ্রোহ ও ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন মোহিয়েদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানি। ইরাক ও সিরিয়ায় আইএসের প্রভাব কমে যাওয়ার পর গড়ে ওঠা একটি গোপন সেলের সদস্য ছিলেন তারা। ওই সেলটি ইরানের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ কর্তৃপক্ষের।

ইরানের নিরাপত্তা বাহিনী জানায়, পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরাক সীমান্তবর্তী বামো পার্বত্য এলাকায় ওই সেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয় এবং অন্যদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরবর্তীতে সশস্ত্র বিদ্রোহের অভিযোগে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত। ইরানের সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখার পর ফাঁসির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে দণ্ড কার্যকরের স্থান সম্পর্কে বিচার বিভাগ কোনো তথ্য প্রকাশ করেনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »