শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ইরানের নতুন করে হামলা তেল আবিবে আছড়ে পড়লো ইরানের মিসাইল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তেল আবিবের একাধিক ভবনে সরাসরি আঘাত হেনেছে সেগুলো। এতে একজন নিহত হওয়া ছাড়াও অন্তত ৬২ জন আহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তেহরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ একাধিক কমান্ডার নিহত হয়।

ইসরায়েলের এ হামলার পর ইরানও তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ করে। এরপর শুক্রবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

 

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে ইরানজুড়ে ইসরায়েলের হামলায় ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। এছাড়াও হামলায় ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »