শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে বিপ্লবী গার্ড বাহিনীর প্রাদেশিক সদর দপ্তরে হামলা, ২৭ জন নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রাদেশিক সদর দপ্তরে হামলা হয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে আইআরজিসির সদর দপ্তরে হামলা হয়েছে। এতে তাদের ১১ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জাইশ আল-আদলের (আর্মি অফ জাস্টিস)-এর ১৬ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি।

আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের চাবাহার এবং রাস্ক শহরে এ হামলা হয়েছে। তেহরান থেকে সংবাদমাধ্যমটির প্রতিনিধি জানান, জাইশ আল-আদলের ভয়াবহ হামলার মধ্যে এটি অন্যতম। তিনি জানান, বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে হামলা চালায়। তাদের পরনে আত্মঘাতী পোশাক ছিল বলেও জানান তিনি।

তিনি আরও জানান, কয়েক ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে এ হামলা চলে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেন, চাহাবার এবং রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের জন্য সন্ত্রাসীদের চালানো হামলা ব্যর্থ হয়েছে।

জাইশ আল-আদল মূলত চরমপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী। তারা দক্ষিণ-পূর্ব ইরান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে সিরিয়ার ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির সাত সদস্য নিহত হন। তাদের মধ্যে দুজন জেনারেলও ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »