শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইরানের কাছে রুশ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত, ঘুম হারাম ইসরায়েলের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
FILE PHOTO: A Russian Sukhoi Su-35S jet fighter performs a flight during the Aviadarts competition, as part of the International Army Games 2021, at the Dubrovichi range outside Ryazan, Russia August 27, 2021. REUTERS/Maxim Shemetov/File photo

মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান। দশকের পর দশক ধরে দেশটির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাস্ত্রে চমক দেখিয়ে যাচ্ছে তেহরান। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটির তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও।

রাশিয়াকে সরবরাহ করেছে অত্যাধুনিক সামরিক ড্রোন। এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই সু–৩৫ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে এ ধরনের কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান।

বার্তা সংস্থাটি জানায়, ইরানের বিমানবাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের কিছু বিমান রয়েছে। যেগুলো ইসলামী বিপ্লবের আগেকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দিবে।

ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি বলেন, দেশটির সেনাবাহিনীর কমবেট ইউনিটে সুখোই সু–৩৫ যুদ্ধবিমান, মিল মি–২৮ অ্যাটাক হেলিকপ্টার ও ইয়াক–১৩০ মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »