শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইরাকে থেকে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। স্থানীয় সময় রোববার (২১ এপ্রিল) দুই ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

তবে রকেটগুলি ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

এছাড়াও ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কিনা, তাও পরিষ্কার নয়। তবে হামলায় কোনও মার্কিন কর্মী আহত হয়নি বলে দাবি করেছেন তিনি।

দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন, পেছনে রকেট লঞ্চার লাগানো একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়। সেখান থেকেই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকি সেনা কর্মকর্তা বলেন, ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী।

ফেব্রুয়ারিতে ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলি মার্কিন সেনাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম হামলা।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার একদিন পরই হামলাটি চালানো হলো। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন আল-সুদানি।

এদিকে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দলগুলি। কিন্তু ওই আলোচনার আর কোনও ফলাফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে কাতাইব হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত একটি দল।

এর আগে গত শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতে এই হামলাটি চালানো হলো।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »