শিরোনাম :
ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ইতালি উপকূলে নৌকাডুবির ঘটনায় মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪

ইতালি উপকূলে নৌকাডুবির ঘটনায় আরও ১৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ড এ মরদেহ উদ্ধার করেছে। শনিবার ( ২২ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত সোমবার (১৭ জুন) দাতব্য সংস্থা জানায়, অভিবাসীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা করা নৌকাটিতে আগুন ধরে যায়। ফলে এটি ইতালির ক্যালব্রিয়ার প্রায় ২০০ কিলোমিটার পূর্বে ধ্বংস হয়ে যায়।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, আজ দাতিলো ও করসি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার অভিযান শুরুর পর থেকে মোট ৩৪ জনের মরদেহের সন্ধান মিলেছে।

দাতব্য সংস্থার তথ্যমতে, নৌকাডুবির পর কোস্টগার্ড ১১ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক থেকে নৌকাটি যাত্রা করেছিল। এতে ইরান, সিরিয়া এবং ইরাকের অভিবাসীরা ছিলেন। যাত্রার আটদিন পর এটিতে আগুন লেগে যায়।

জাতিসংঘের তথ্যমতে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২৩ হাজারের বেশি অভিবাসী ভূমধ্যসাগরে মারা যাওয়া বা নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টক্সের বিমান অনুসন্ধান অভিযানে সহযোগিতা করছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »