শিরোনাম :

আর্থিক অপরাধ প্রতিরোধ জোরদারে কৌশল পর্যালোচনা, বৈঠকে মালয়েশিয়ার এনএফসিসি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় আর্থিক অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী করতে কৌশলগত দিকনির্দেশনা পর্যালোচনা করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর ফিন্যান্সিয়াল ক্রাইম প্রিভেনশন (এনএফসিসি)। মঙ্গলবার সংস্থাটির উপদেষ্টা বোর্ডের ২০২৬ সালের দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহদ দুসুকি মোকতার।

এনএফসিসির এক বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা বোর্ড সংস্থাটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশল নির্ধারণে পরামর্শ দিয়ে থাকে। একই সঙ্গে দেশের আর্থিক অপরাধ প্রতিরোধ কাঠামো আরও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করে।

এছাড়া বৈঠকে আরো উপস্থিত ছিলেন এনএফসিসির মহাপরিচালক শামশুন বাহারিন মোহদ জামিল, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজস্ব বোর্ডের (এলএইচডিএনএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু তারিক জামালউদ্দিন, ব্যাংক নেগারা মালয়েশিয়ার (বিএনএম) ডেপুটি গভর্নর মারজুনিশাম ওমর, মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশনের (এমএসিসি) প্রধান কমিশনার আজাম বাকি এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড. আমিরুদ্দিন আবদুল ওয়াহাব।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »