শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

আয়ারল্যান্ডসহ চার দেশ চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

চলতি মে মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশ। বুধবার (১৫ মে) আয়ারল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন এ তথ্য জানিয়েছেন। তবে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি তিনি।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন, মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো। গত মার্চে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত।

গত সপ্তাহে ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছিলেন, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া ২১ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।

তবে বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে সে বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, নির্দিষ্ট দিন এখনো ঠিক করা হয়নি। কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি এক সঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে। কিন্তু তা মে মাস শেষ হওয়ার আগেই হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯ হাজার ৬১ জন।

সূত্র: এএফপি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »