শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

আবারও শুরু হয়েছে মিয়ানমার সীমান্তের ওপাড়ে গোলাগুলি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

একদিন বিরতি দিয়েই আবারও শুরু হয়েছে মিয়ানমার সীমান্তের ওপাড়ে গোলাগুলি ও মর্টাল শেলের আওয়াজ। সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর এবং রাতে কক্সবাজারের পালংখালীর আঞ্জুমান পাড়া থেকে মিয়ানমারের ঢেকবুনিয়া চেকপোস্টে গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্তের ওপারে দেখা গেছে তীব্র ধোঁয়া। এতে এপারে আতঙ্ক দেখা দিয়েছে।

এর আগে বান্দরবানের ঘুমধুম ও তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা ১০ দিন ধরে চলা গোলাগুলি থামে রোববার। ওইদিন সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ আসেনি। তবে একেদিন বিরতি দিয়ে সোমাবার রাত থেকে আবারও শুরু হয় গোলাগুলির শব্দ।

স্থানীয়রা জানায়, সোমবার রাতভর থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। সীমান্ত এলাকায় যেতে নিষেধ করে দেয়া হয়েছে। তারা খেতে–খামারে যেতে পারছেন না গরু–ছাগল চরানো বন্ধ আছে।

এদিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সীমান্ত এলাকায় না যেতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বলে জানা যায়। স্থানীয়দের ধারণা, আরকান আর্মির অবস্থানে মিয়ানমার সরকারের বিমান হামলার শঙ্কাতেই এমন সতর্কতা।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তের ওপাড়ে সংঘাতের জেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। তবে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

স্থানীয়রা জানায়, দিনের বেলায় নাফ নদীতে ছোট ছোট ডিঙিতে রোহিঙ্গাদের ভাসতে দেখা গেছে। তবে বিজিবি ও কোস্টগার্ডের সতর্ক পাহারার কারণে দিনে ঢুকতে পারছেন না রোহিঙ্গারা। রাতে সুযোগ বুঝে নাফ নদী পাড়ি দেয়ার অপেক্ষা করছেন তারা। তবে এ বিষয়ে বিজিবি ও কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে এসব এলাকার সীমান্ত পরিদর্শনে আসেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ডিআইজি। তারা জানান, বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের অনুপ্রবেশকারীরা থাকায় এসএসসি পরীক্ষা নেয়া হবে পাশের স্কুলে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, স্থানীয় এলাকার সাধারণ জনগণকে সীমান্ত এলাকা এড়িয়ে চলার জন্য আহ্বান করা হয়েছে। যারা পাশের দেশ থেকে বাংলাদেশে এসেছে, তাদের নিয়েও কূটনৈতিক আলোচনা হচ্ছে। আমরা আশা করছি শিগগির তাদের ওই দেশে ফিরিয়ে দিতে পারব।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »