শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে’
‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাণিজ্যে সাফল্য অর্জনের মাধ্যমে। এর ধারাবাহিকতা ধরে রাখতে জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
রোববার (৬ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে আমদানি-রপ্তানির নিয়ম ও পদ্ধতিবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং উন্নত বিশ্বে অগ্রসর হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে আন্তর্জাতিক বাণিজ্যে জ্ঞানসমৃদ্ধ দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এ ছাড়া দক্ষ উদ্যোক্তা ও দক্ষ ব্যবস্থাপক গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিএফটিআই নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম, বণিক সমিতি এবং আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »