শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমিরাতের প্রতিনিধিদলের বৈঠক, গুরুত্ব পেল এআই ও আঞ্চলিক নিরাপত্তা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে কৌশলগত সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে। উভয় দেশ প্রতিরক্ষা, সুশাসন ও উদীয়মান প্রযুক্তির মতো বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বুধবার ইউএই’র ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আলী রশিদ আল নুয়াইমির নেতৃত্বাধীন প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সংঘাত এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।

এ ছাড়া প্রতিরক্ষা ও সরকারি প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হয়। সরকারি প্রশাসনে এআই প্রযুক্তি ব্যবহারে ইউএইর অভিজ্ঞতার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশটির মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের জন্য এআই প্রশিক্ষণ বাধ্যতামূলক করার উদ্যোগ একটি অনুসরণযোগ্য উদাহরণ।

মালয়েশিয়ার ডিজিটাল রূপান্তর কর্মসূচি এগিয়ে নিতে ইউএইর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার হলে তা শুধু মালয়েশিয়া ও ইউএই নয়, পুরো অঞ্চলের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

এছাড়াও বিশ্বব্যাপী পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মালয়েশিয়া ও ইউএইর ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয় বৈঠকে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »