শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

আইনের ভিত্তিহীণ জুলাই সনদ: বললেন আখতার হোসেন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করেনি। দলটি বলছে, সনদের আইনি ভিত্তি না থাকা এবং এর বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকাই এর মূল কারণ। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংবিধানের কিছু অনুচ্ছেদ বাতিলের বিষয়ে একমত হয়ছে। যা সংবিধানের বেসিক স্ট্রাকচারের অন্তর্ভূক্ত। ফলে বেসিক স্ট্রাকচার লঙ্গন করে সংবিধান সংশোধন করা হলে তা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ বা বাতিল হতে পারে। এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তাই গণভোটের আগে জুলাই সনদ আদেশ জারির কথা বলেছে এনসিপি।

তিনি আরও বলেন, জুলাই সনদে জনগণের সার্বভৌম ও নাগরিক ক্ষমতার কথা উল্লেখ নেই। এছাড়াও, গণভোটের আইনি কাঠামো ও বাস্তবায়ন আদেশের কথাও উল্লেখ নেই। তবে আইনি জটিলতা নিরসন ও সনদকে যথাযথ আইনি ভিত্তি দিতে কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। আমাদের উত্থাপিত বিষয়গুলো সুনিশ্চিত হলেই এতে স্বাক্ষর করবে এনসিপি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »