শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

অর্থপাচার মামলায় জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
মানিলন্ডারিং আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম

মানিলন্ডারিং আইনের মামলায় আলোচিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড ও সহযোগী সাত জনের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিচারক দণ্ডের পাশাপাশি আসামিদের ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধ না করলে আরও এক বছরের কারাভোগ করতে হবে।

এর আগে গত ২৫ জুন এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। সে দিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার নতুন এ দিন ১৭ জুলাই ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন—মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র‌্যাব। এদিন নিকেতনে এ ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাড়িতে তার কার্যালয়ে র‌্যাব দীর্ঘ ১১ ঘণ্টা অভিযান চালায়। এ সময় কার্যালয় থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার মার্কিন ডলার, সিঙ্গাপুরের ৭৫২ ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল বিদেশি মদ জব্দ করা হয়। এরপর জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা করে র‌্যাব। সেগুলো হলো—অস্ত্র আইনের মামলা, মানি লন্ডারিং আইনের মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।

২০২০ সালের ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »