শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ায় হুন্ডি ব্যাবসায়ীদের আটকে ইমিগ্রশনের অভিযান, ১২ লাখ রিঙ্গিত বাংলায়- ৩ কোটি ৩৬ লক্ষ টাকা সহ ৬ বাংলাদেশি আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
মালয়েশিয়া ইমিগ্রশনের গোয়েন্দা দলের বিশেষ অভিযানে অবৈধ মানি চেঞ্জিং (হুন্ডি ) অর্থপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১২ লক্ষ্য রিঙ্গিত সহ ৬ বাংলাদেশি নাগরিক আটক
মালয়েশিয়া ইমিগ্রশনের গোয়েন্দা দলের বিশেষ অভিযানে অবৈধ মানি চেঞ্জিং (হুন্ডি ) অর্থপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১২ লক্ষ্য রিঙ্গিত সহ ৬ বাংলাদেশি নাগরিক আটক

পুত্রাজায়া:  মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (JIM) বিশেষ অভিযানে পুত্রাজায়ায় অবৈধ মানি চেঞ্জিং (হুন্ডি) চক্রের মূল হোতাসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অভিযানে নগদ ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিত, দুটি মোবাইল ফোন, একটি লেনদেনের খাতা এবং একটি পেরোডুয়া আলজা গাড়ি জব্দ করা হয়েছে।

রবিবার রাত ৭টা ৮ মিনিটে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেন পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান ইউনিটের কর্মকর্তারা। জনসাধারণের সরবরাহকৃত তথ্য ও দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে একজনকে সিন্ডিকেটের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি পাঁচজনকে গ্রাহক হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একজন বৈধ কর্মসংস্থান পাসধারী হলেও অন্য পাঁচজনের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা প্রবেশের অনুমতিপত্র ছিল না।

তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেটটি পুত্রাজায়ার একটি বিলাসবহুল কন্ডোমিনিয়ামে অবৈধ মানি চেঞ্জিং কার্যক্রম পরিচালনা করছিল। তারা মূলত ক্লাং ভ্যালির বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করত, যারা দেশে অর্থ পাঠাতে চাইত। ধারণা করা হচ্ছে, এই অবৈধ কার্যক্রম প্রায় এক বছর ধরে চলছে।

একজনের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ৫৬(১)(ডি) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, অন্য পাঁচজনকে একই আইনের ৬(৩) ধারার অধীনে অভিযুক্ত করা হয়েছে। তাদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও, এক মালয়েশিয়ান নারী এবং আরও দুই বাংলাদেশিকে তদন্তে সহায়তার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

জাবাতান ইমিগ্রেন এক বিবৃতিতে জানিয়েছে, আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং কোনো ধরনের আপোষ করা হবে না। এই পদক্ষেপ মাদানি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা সততা, ন্যায়বিচার ও জনশৃঙ্খলাকে অগ্রাধিকার দেয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »