শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যাই হোক আমরা একই পরিবার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

শনিবার বিকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যাই হোক আমরা একই পরিবার। এখন শুনছি বৌদ্ধ-খ্রিস্টান-হিন্দু এটা নিয়েও আবার মারামারি চলছে। এটা যেন না হয়। কোনো ধর্মের উছিলা করে কারো ওপর কেউ যেন অত্যাচার করতে না পারে সেজন্য রুখে দাঁড়াতে হবে।

 

এর আগে সেখান আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই উল্লেখ করে ড. ইউনূস বলেন, আমরা নতুন করে পুনর্জন্ম লাভ করতে চাই। আমরা একটা পরিবার। সবাই সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে উপরে ওঠার চেষ্টা করব। তবে যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে মুক্তি পাবো না। যে নিরাপরাধ তার ওপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে অত্যাচার করে আমরা যেন আবার বর্বরতার দিকে না যাই। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন আমরা একত্রিত হতে পারি। আমরা আমরাই, আমরা গলাগলি করে বাঁচতে চাই। সব মতের মানুষ যেন আমরা এক হই।

এর আগে সকালে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে যান ড. ইউনূস। সেখানে জাফরপাড়ায় আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত এবং তার পরিবারের খোঁজ নেন। পরে সেখান থেকে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং সেখান থেকে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »