শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

অনুমতি ছাড়াই চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ, আটক ১২

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
অনুমতি ছাড়াই চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ, আটক ১২
অনুমতি ছাড়াই চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ, আটক ১২

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সাবেশ করেছে। আজ শুক্রবার দুপুরে নগরীর চৌমুহনী এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করে।
এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর চৌমুহনীসহ বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর আগ্রাবাদ থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় চৌমুহনী এলাকায় কয়েকজন পুলিশ সদস্য মিছিলের গতিরোধ করার চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ বেশ কয়েকজন পুলিশসহ ১০ জন আহত হয়। পরে চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত ও শিবির সন্দেহে ১২ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, অনুমতি ছাড়াই হঠাৎই এই মিছিল বের করে জামায়াত। এ সময় মিছিলের অনুমতি নেওযার কথা বললে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) উপকমিশনার (পশ্চিম) জসিম উদ্দিন জানান, জামায়াতের কোতোয়ালি থানা কেন্দ্রিক একটি কর্মসূচি ছিল। সে জন্য আমাদেরও বিভিন্ন মসজিদ ঘিরে প্রস্তুতি ছিল। পুলিশ সদস্যরা বিভিন্ন মসজিদে ভাগ হয়ে নামাজ পড়েছেন। হঠাৎ করে একটি মিছিল আমাদের গাড়িসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে। এসি ডবলমুরিংয়ের গাড়িও ভাঙচুর করেছে। ইটের আঘাতে এসি ডবলমুরিং আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।

জমায়াতে ইসলামী অনুমতি চেয়েছিল কি না জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘আমরা শুনেছি জামায়াত একটা কর্মসূচি পালন করবে। অনুমতির বিষয়টা সিএমপির হেডকোয়ার্টার দেখে। অনুমতি দিলে আমাদের সিএমপি থেকে জানানো হতো।’

এর আগে গত ২২ জুলাই চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। পুলিশ তা নাকচ করার পর অনুমতি ছাড়াই আজ বাদ জুমা বিক্ষোভ মিছিল করল তারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »