শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

২ আগস্ট রংপুরে আওয়ামী লীগের জনসভা জনসমুদ্রে পরিণত হবে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

আগামী ২ আগস্ট রংপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং বিএনপি যদি জনজীবনে অশান্তি সৃষ্টির অপচেষ্টা করে তা জনগণকে সঙ্গে নিয়ে দমন করা হবে বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

রংপুর ও রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আগামী দশ দিন রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, পাড়া-মহল্লায় প্রতিটি এলাকা, রংপুর বিভাগ ও সমগ্র দেশের উন্নয়নের বর্ণাঢ্য প্রচারের জন্য সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও উন্নয়নের গান প্রচারের মাধ্যমে উদ্বুদ্ধ করলে মানুষের উপস্থিতি হবে স্বতঃস্ফূর্ত।

সেই সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনে করিয়ে দেন, বিএনপি মহাসচিব বলেছেন- তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। তারা নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির দাবি জানিয়ে প্রমাণ করেছে দেশে সাংবিধানিক সংকট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টিই তাদের উদ্দেশ্য। কিন্তু আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ, যে নেত্রীর শরীরে বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যে রক্ত পরাজয় জানে না, পরাভব মানে না। আমরা বিএনপির ২০১৩-১৪-১৫ সালের অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেছি, এবারও তারা যদি অশান্তি সৃষ্টি করতে চায়, আমরা তা করতে দেব না, জনগণ তা করতে দেবে না, জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে বিশৃঙ্খলা দমন করা হবে।

হাছান বলেন, বিএনপির অনেক আন্দোলন বঙ্গোপসাগরে পতিত হয়েছে, গত বছরের আন্দোলন গরুর হাটে মারা গেছে, এবারের আন্দোলন কোথায় মারা যায়, সেটিই দেখার বিষয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর ৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান বক্তা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা দেন।

এর আগে রংপুর বিভাগে আওয়ামী লীগের ৯টি সাংগঠনিক জেলা, মহানগর ও উপজেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা, জেলা পরিষদগুলোর চেয়ারম্যান ও পৌর মেয়ররা এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »