শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

২৯ জুলাই শনিবার বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় সারাসরি পাসপোর্ট বিতরন স্থগিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় সারাসরি পাসপোর্ট বিতরন স্থগিত করলো বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় সারাসরি পাসপোর্ট বিতরন স্থগিত করলো বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় সারাসরি পাসপোর্ট বিতরন স্থগিত করলো বাংলাদেশ হাইকমিশন। কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে শুক্রবার ২৮ জুলাই হাইকমিশন থেকে এক জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের নির্বাচন উপলক্ষে ২৯ জুলাই শনিবার আম্পাং এলাকায় মনোনয়নপত্র দাখিল করা হবে। এমতাবস্থায়, হাইকমিশনের আমপাং পাসপোর্ট অফিসে লোক সমাগম বন্ধ রাখার জন্য মালয়েশিয়ার আইন শৃংখলা কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনকে অনুরোধ করায় ২৯ জুলাই শনিবার বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট ডেলিভারী সার্ভিস কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিবর্তিতে সময়সূচী যথাসময়ে অবগত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২০ জুলাই হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংএর প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ২৮ ও ২৯ জুলাই বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট ডেলিভারী (বিতরন) করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে ২৮ জুলাই পাসপোর্ট বিতরন করলেও শনিবার, সেলাংগর রাজ্যের নির্বাচনের আম্পাং এলাকায় মনোনয়নপত্র দাখিলের কারনে হাইকমিশনের আম্পা পাসপোর্ট অফিসে লোক সমাগম বন্ধ রাখার জন্য মালয়েশিয়ার আইন শৃংখলা কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনকে অনুরোধ করায় বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট ডেলিভারী সার্ভিস কার্যক্রম স্থগিত করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »