শিরোনাম :
‘তরুণদের দক্ষতার উন্নয়ন ও কর্মসংস্থান সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে গণহারে দেশ ছাড়ছেন ইসরায়েলের শিক্ষিত তরুণরা জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের ‘ঈদে বড় কোনো নাশকতা হয়নি, বিশেষ অভিযানে গ্রেপ্তার ২,৮৪৪’ বিশ্ববাজারে তেলের দামে পতন বন্ধ কারখানা চালুর পরিকল্পনায় রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি

সৌদি আরবের জেদ্দা,মক্কা, মদিনা,টায়েফ,জিজান,আবহা,হাইল খামিজমোর্শেদ,তাবুক,গুরয়াত,বিশা,বসবাসরত বাংলাদেশিরা জেদ্দা কনসুলেট হটলাইন সেবা পাচ্ছে।

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সৈয়দ আহমেদ ভূঁইয়া -সৌদি আরব

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বসবাসরত 15 লক্ষের অধিক প্রবাসী কর্মরত আছে। এই অঞ্চলে থাকা প্রবাসীদের বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগের জন্য ২০১৯ সালের এপ্রিল মাসে হটলাইন হয় । কনসুলেট সূত্র জানায়, হটলাইন চালু হওয়ার পর থেকে সেবা গ্রহণকারীদের ফোন এসেছে আড়াই লক্ষের ও বেশি। এসবের মধ্যে প্রবাসীদের তাৎক্ষণিক তথ্যপ্রদান এবং বাকিদের নির্দিষ্ট শাখায় সংযোগের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। যে সকল প্রবাসী এই নাম্বারে কল দিয়ে সেবা নিচ্ছে তাঁদের নাম , মোবাইল নাম্বার , স্থান সহ রেজিস্টার উল্লেখ থাকে ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর মধ্যকার সম্পাদিত ‘শ্রম মাইগ্রেশন সংস্থা শক্তিশালী করা’ শিরোনামে বাস্তবায়ন চুক্তির অধীনে কনসুলেটের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের টেলিফোন যোগাযোগ ব্যবস্থার অতিরিক্ত হিসেবে পরীক্ষামূলক এ ‘হটলাইন সেবা’ চালু করে জেদ্দা বাংলাদেশ কনসুলেট। বর্তমানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে (টোল ফ্রি) হটলাইন পরিচালিত হচ্ছে। প্রবাসীরা জানান, বিনা ফিতে হটলাইনে সেবা পেয়ে তারা আনন্দিত। শ্রম কল্যাণ ইউং এঁর মাধ্যমে প্রবাসীরা স্পেশাল এক্সিট ও গৃহকর্মী জেদ্দা শহর বাহিরের অঞ্চল থেকে হটলাইনে কল দিয়ে সেবা নিয়ে থাকে ।

তায়েফ প্রবাসী বাংলাদেশি আবুল হোসেন বলেন, “আমি হটলাইনে কল করে আমার পাসপোর্ট বিষয়ে তথ্য পেয়েছি, আমরা চাই এ সেবা চালু থাকুক। বিশা প্রবাসী দুলাল বলেন, আমি কয়েকবার চেষ্টা করে পেয়েছি লাইন কথা বলতে পেরেছি হটলাইনে , ই- পাসপোর্ট জমা দিয়েছি, আসছে কিনা জানার কল দিলে জানায় তাদের কাছে সার্ভার নেই, অনলাইনে চেক করে নিন। আমরা অল্প শিক্ষিত অনলাইনে চেক কিভাবে করে বুঝিনা, হটলাইন অপারেটর যদি চেক করে জানায় আমরা উপকৃত হতাম । এই বিষয়ে প্রবাসীরা জেদ্দায় নবনিযুক্ত মান্যবর কনসাল জেনারেলের মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন ।

মক্কা প্রবাসী গৃহকর্মী দিলরুবা ফোন করে তার সমস্যা জানান এবং এ নাম্বারে টাকা কাটবে না জেনে সরকারকে ধন্যবাদ জানান। কনসুলেট সূত্র জানায়, প্রবাসীরা বিনা ফিতে হটলাইনের মাধ্যমে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিন ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত তাৎক্ষণিক সেবা নিতে পারবেন। হটলাইন নাম্বর- ৮০০২৪৪০০৫১।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »